সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
তাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরানশিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশথাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৮ রোহিঙ্গা উদ্ধারপুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদনসোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপমাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থীস্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকা

কদম মুবারকে কদম রসূল

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, বিকাল ৫:৫২

মোঘল স্থাপত্য শিল্পের এক ঐতিহাসিক নিদর্শন চট্টগ্রামের কদম মুবারক শাহী জামে মসজিদ। এই মসজিদের গঠন, অবকাঠামো, নির্মাণশৈলী, কারুকার্য আকৃষ্ট করে সকলকেই।
জানা যায়, মোঘল শাসক মুহম্মদ শাহ্র শাসনামলে তার নির্দেশে প্রথম মোতোয়াল্লি মুহম্মদ ইয়াসিন খান ১৭১৯ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণকাজ শুরু করেন। ১৭২৩ সালে নির্মাণ শেষ হয়।
তিনি পবিত্র মদিনা শরীফ থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কদম মুবারকের ছাপ সম্বলিত পাথর সংগ্রহ করে এনেছিলেন। সেই থেকে মসজিদটির নাম হয়- কদম মুবারক মসজিদ। নগরের চেরাগী পাহাড়-আন্দরকিল্লা সড়কে মসজিদটির অবস্থান।
স্থানীয় মুসল্লিরা জানান, মসজিদের মূল কক্ষে পাথরখ-ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ডান কদম মুবারকের ছাপ এবং আরেকটি পাথরখ-ে গাউসুল আ’যম, হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার কদম মুবারকের ছাপ সংরক্ষণ করে রাখা হয়েছে।
লম্বাকৃতির তিনটি গম্বুজবিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৩ মিটার এবং ৭.৪২ মিটার। এর সঙ্গে উত্তর ও দক্ষিণ দিকে থাকা বাড়তি পার্শ্বকক্ষ দুটি নিয়ে দৈর্ঘ্য ২৩.১৬ মিটার। চারকোণে রয়েছে তিন স্তরবিশিষ্ট অষ্টভুজ মিনার। এছাড়াও সামনের দিকে বড় দরজার ওপর আরো দুটি সরু মিনার রয়েছে। সব মিলিয়ে মোট ৫টি দরজা আছে। তিনটি দরজা সম্মুখভাগের দেওয়ালে ও একটি করে দরজা পার্শ্বকক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পার্শ্বকক্ষগুলোরও নিজস্ব প্রবেশপথ এবং জানালা রয়েছে।
পশ্চিম দেওয়ালের মাঝখানে কেন্দ্রীয় মিহরাব। যার আশপাশ সজ্জিত মোঘল স্থাপত্যের আরবী ক্যালিওগ্রাফি, লতাগুল্মের নকশা, মোজাইক নকশা ও জ্যামিতিক চিত্রে। মসজিদের পাশে মাদরাসা ও কবরস্থান। রয়েছে কদম মুবারক স্কুল ও ইসলামাবাদী স্মৃতি মিলনায়তন।
আগে ৫ সারিতে দাঁড়িয়ে মাত্র ১০০ জন মুসল্লি একসঙ্গে নামায আদায় করতে পারতেন। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকার ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে প্রথম দফা মসজিদটি সম্প্রসারণ করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার পর শিল্পপতি মরহুম সফদর আলী দ্বিতীয় দফা মসজিদটি সম্প্রসারণ করেন। এলাকার ব্যবসায়ী মরহুম হাজী জালাল আহমদ, মরহুম সফদর আলীর ভাই করম আলী এবং এলাকাবাসীদের উদ্যোগে তৃতীয় দফা মসজিদ সম্প্রসারণ করা হয়। তৎকালীন চট্টগ্রাম পৌরসভার কমিশনার মরহুম মোহাম্মদ শরীফ জানাজা পড়ার সুবিধার্থে মসজিদের সামনে খোলা প্রাঙ্গণে কংক্রিটের ছাদ নির্মাণ করে দেন। ২০১৭ সালে ৬৭ লাখ টাকা ব্যয়ে কদম মুবারক শাহী জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন হয়। মসজিদ সম্প্রসারণ করার পর বর্তমানে একসাথে ১ হাজার মুসল্লি নামায আদায় করতে পারেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চোখের অঞ্জনি কী? হলে কী করবেন? অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। অঞ্জনি সাধারণত স্ট্যাফাইলোকক্… ১ দিন আগে মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’ মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’ ৩ দিন আগে এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট ৩ দিন আগে চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ৪ দিন আগে শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১৫ নভেম্বর, ২০২৬ আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১২ নভেম্বর, ২০২৬ কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬