সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ঘূর্ণিঝড় হামুন:

কক্সবাজারে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, রাত ৩:৩৫
কক্সবাজারে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি-দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক কিলোমিটার বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, উপড়ে পড়েছে বিদ্যুতের অসংখ্য খুঁটি। হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। গত মঙ্গলবার রাত ৮টা থেকে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর ১২টা পর্যন্ত শহরের বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ আছে। বিদ্যুৎ না থাকায় শহর থেকে প্রকাশিত ২০টি দৈনিকের কোনোটিই প্রকাশিত হয়নি। গাছপালা উপড়ে পড়ে শহরের প্রধান সড়ক, সৈকত সড়ক ও কলাতলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, শহরের বাইরে মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপে ব্যাপকহারে ঘরবাড়ি ও গাছপালা ভেঙেছে। গাছপালা উপড়ে পড়ে মহেশখালী থেকে শাপলাপুর পর্যন্ত ২৬ কিলোমিটারের জনতা সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। গত সন্ধ্যার পর থেকে উপজেলাগুলোও বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় আছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার শহর লন্ডভন্ড হয়ে পড়েছে। বিদ্যুৎ-ব্যবস্থা ভেঙে পড়ায় দুপুর ১২টা পর্যন্ত মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ আছে। এ কারণে জেলা কার্যালয় থেকে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। শহরে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুতের লাইন ঠিক করে সরবরাহ নিশ্চিত করতে আরও এক থেকে দুই দিন সময় লেগে যেতে পারে বলে তিনি জানান।
সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের প্রধান সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ভবন, থানা, বাজারঘাটা, আলীর জাহান, বাইপাস সড়ক, কলাতলী, ঝাউতলা, হিলটপ সার্কিট হাউস, উত্তরণ আবাসিক, সার্কিট হাউস সড়ক ঘুরে দেখা গেছে, পুরো এলাকা ঝড়ে বিধ্বস্ত। সড়কের ওপর পড়ে আছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। শত শত দোকানপাট-ঘরবাড়ি ভেঙে পড়েছে। অধিকাংশ ঘরের টিনের চাল উড়ে গেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শতবর্ষী একটি বটবৃক্ষ উপড়ে পড়েছে। আদালত ভবন চত্বরে কয়েকটি গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের তার ঝুলে আছে সড়কের ওপর। সার্কিট হাউস সড়কের অরুণোদয় স্কুল, জেলা প্রশাসকের ডাকবাংলো ও উত্তরণ আবাসিক এলাকায় শত শত গাছ পড়ে আছে। পৌরসভার লোকজন গাছপালা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছিলেন।
পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের তা-বে পুরো শহর লন্ডভন্ড হবেÍএটি কারও মাথায় ছিল না। রাত সাড়ে সাতটা থেকে তীব্রগতির ঘূর্ণিঝড় শহরে আঘাত হানতে থাকে। তখনো প্রচার করা হচ্ছিল ৬ নম্বর বিপৎসংকেত। কিন্তু বাতাসের গতি ছিল তীব্র। রাত ১০টার আগেই পুরো শহরের বিদ্যুৎ, মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সড়কের ওপর গাছপালা পড়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়। এখন ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। রাত থেকে গাছপালা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
পৌরসভার তথ্যমতে, ঘূর্ণিঝড় হামুনের তা-বে পৌরসভার অন্তত ৩০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ভেঙেছে এক লাখের বেশি।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, ঘূর্ণিঝড়ে তাঁর ওয়ার্ডে অন্তত দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামুদ্রিক পানিচ্ছ্বাসে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। ১ নম্বর ওয়ার্ডের ১২টি গ্রামে বাস করেন অন্তত ৬০ হাজার শ্রমজীবী মানুষ। দেশের শুঁটকি উৎপাদনের প্রায় ৭০০ মহাল এই নাজিরারটেক উপকূলে গড়ে উঠেছে। বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড়ে সমুদ্রের পানিতে প্লাবিত হয় এই ওয়ার্ডের ঘরবাড়ি।
জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, রাতে নাজিরারটেক, ফদনার ডেইল, সমিতিপাড়াসহ বিভিন্ন উপকূল থেকে ৪০ হাজার ১০০ জনকে শহরের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছিল। সকালে সবাই ঘরে ফিরে গেছেন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তালিকা করে সবাইকে ঢেউটিন বরাদ্দ দেওয়া হবে জানিয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। তবে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়ার বিদ্যুৎ–ব্যবস্থা স্বাভাবিক করতে দু-তিন দিন সময় লেগে যেতে পারে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস জানায়, ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা তৈরির কাজ চলছে। মানবিক সহায়তা হিসেবে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালীতে ৫০ হাজার টাকা করে সর্বমোট সাড়ে ৪ লাখ টাকা ও ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে