ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২২ জুলাই, ২০২৫ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল এবং এর মালিক রুপার্ট মারডকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২১ হাজার ৫৪ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে।
গত জুমুয়াবার ফ্লোরিডার মিয়ামির একটি ফেডারেল কোর্টে এ মামলা করা হয়েছে।
মামলার দাবি অনুযায়ী, ২০০৩ সালের একটি জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ট্রাম্পের নাম ছিলো, যেখানে যৌন ইঙ্গিতপূর্ণ একটি আঁকা ছবি এবং ‘তাদের ভাগ করা গোপন তথ্য’ উল্লেখ করা হয়। এই প্রতিবেদন প্রকাশের ফলে ট্রাম্পের আর্থিক ও সামাজিকভাবে ‘অত্যন্ত ক্ষতিকর’ প্রভাব পড়েছে বলে অভিযোগ।
মামলায় মারডক, ডাও জোন্স, নিউজ কর্প এবং প্রতিষ্ঠানটির সিইও রবার্ট থমসন এবং জার্নালের দুই প্রতিবেদককে আসামি করা হয়েছে।
ওয়াল স্ট্রিটের সেই প্রতিবেদনে একটি চামড়ার বাঁধাই করা জন্মদিনের বইয়ে ট্রাম্পের ওই বার্তাটি ছিলো, যেখানে টাইপ করা কয়েকটি লাইনের চারপাশে একটি নগ্ন নারীর হাতে আঁকা ছবি ছিলো। শেষ লাইনে লেখা ছিল, ‘শুভ জন্মদিন - আর প্রতিটি দিন হোক আরেকটি সুন্দর গোপন রহস্য’, নিচে লেখা ছিল ‘ডোনাল্ড’।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি ট্রাম্প অস্বীকার করেছে এবং আগেই হুঁশিয়ার করেছিলো, ‘সে মামলা করবে।’
ট্রাম্প বলেছে, ‘আমরা এখন এই মিথ্যা, দূষিত, মানহানিকর ‘ফেইক নিউজ’ আর্টিকেলটি প্রকাশ করা সকলের বিরুদ্ধে একটি শক্তিশালী মামলা করেছি।’
‘দশ বিলিয়ন ডলার’ অতিরঞ্জিত?
আইন বিশেষজ্ঞরা বলছে, ট্রাম্প যে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে, তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনো মানহানির মামলার মধ্যে সবচেয়ে বড় পরিমাণ। আগের বড় মানহানির মামলাগুলোর মধ্যে আছে- ষড়যন্ত্রবাদী অ্যালেক্স জোন্সের বিরুদ্ধে ১.৫ বিলিয়ন ডলারের রায়; ফক্স নিউজের বিরুদ্ধে ডোমিনিয়ন ভোটিং সিস্টেমের ৭৮৭.৫ মিলিয়ন ডলারের মামলা।
একজন আইনজীবী বলেছে, ‘দশ বিলিয়ন ডলার একেবারেই অতিরঞ্জিত দাবি। এটি হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় মানহানির রায়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)