দক্ষিণ কোরিয়ায় টানা বৃষ্টি-বন্যায় ক্ষয়ক্ষতি বাড়ছে
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দক্ষিণ কোরিয়ায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসের কারণে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও ৯ জন। ভূমিধসে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় সানচেওং এলাকা। সেখানে একসঙ্গে ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ভূমিধসে ঘরচাপা পড়ে অথবা আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে।
বিভিন্ন প্রদেশ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। প্রায় ১২০০ বাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, দমকল বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে।
এদিকে, আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে যে, প্রবল বর্ষণের মধ্যেই দক্ষিণ কোরিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। তাপমাত্রা অনেক এলাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
...........................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন -মাসুদ পেজেশকিয়ান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফটের গোপন নথিপত্র ‘ব্যাটেল প্লান’ তেহরানের হাতে যুদ্ধে নাটকীয় মোড়!
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভোগ্য পণ্যের দাম ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্লাস্টার মিসাইল আঘাত হানলো দখলদারদের উপর
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের চলন্ত ট্যাংকের উপর উঠে ভিতরে বিস্ফোরক ঢুকিয়ে ধ্বংস করার এক ঐতিহাসিক ঘটনার দৃশ্য।
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)