ভারতের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা বাড়ালো পাকিস্তান
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২২ জুলাই, ২০২৫ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ভারতীয় এয়ারলাইনসের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই নিষেধাজ্ঞা আগামী ২৩ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে নতুন একটি নোটাম জারি করেছে, যেখানে ভারতে নিবন্ধিত সব ধরনের বিমানের ওভারফ্লাইট এবং ট্রানজিট চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা প্রথমবার কার্যকর করা হয় ২৩ এপ্রিল। এরপর থেকে নিয়মিতভাবে এটি নবায়ন করা হচ্ছে।
পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এতে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জেরে নয়াদিল্লি সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পর পাকিস্তান প্রাথমিকভাবে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলো দীর্ঘ রুটে বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ফলে গুনতে হচ্ছে অতিরিক্ত জ্বালানি খরচ। এতে কোটি কোটি টাকার লোকসান হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)