তাছাউফ
ওলীআল্লাহ উনাদের ছোহবতে যাওয়া ব্যতীত কারো পক্ষে প্রকৃত মু’মিন-মুসলমান হওয়া সম্ভব নয়
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইলমে তাছাউফ
মহান আল্লাহ পাক উনার হুকুম মুবারকগুলো বান্দাদেরকে বাস্তবে প্রতিপালনের জন্য মহান আল্লাহ পাক তিনি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী ও রসূল হিসেবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাকে মহান আল্লাহ পাক উনার প্রদত্ত সেই হুকুম মুবারকসমূহ, মুবারক আদেশ-নিষেধগুলো পরিপূর্ণরূপে শিক্ষা দিয়েছেন এবং সেগুলো উনাদের দ্বারা বাস্তবে পালনও করিয়েছেন। হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কিন্তু সরাসরি মহান আল্লাহ পাক উনাকে দেখে বা মহান আল্লাহ পাক উনার থেকে জেনে শুনে পবিত্র ঈমান গ্রহণ করেননি, কোন আমলও করেননি। উনারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাধ্যমে পবিত্র ঈমান-আক্বীদা, ইখলাছ, আমল, আখলাক সবকিছু জেনেছেন, অর্জন করেছেন, প্রতিপালন করেছেন, ছাহাবী হয়েছেন। তাই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ঘোষণা করেছেন, “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে ইতায়াত বা অনুসরণ করলো প্রকৃতপক্ষে সে মহান আল্লাহ পাক উনাকে ইতায়াত করলো। ” সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেহেতু শেষ নবী ও রসূল। উনার পরে আর কোনো নবী-রসূল আসবেন না। তবে উনার পর আল্লাহ পাক সেই অনুসরণের ধারা অব্যাহত বা জারি রেখেছেন উনার হাবীব উনার যারা প্রকৃত ওয়ারিছ ওলীআল্লাহ বা উলিল-আমর উনাদের মাধ্যমে।
অতএব, এখন কেউ যদি ঈমান-আক্বীদা-ইখলাছ, আমল ও আখলাক সম্পর্কে জানতে চায়, অর্জন করতে চায়, গ্রহণ করতে চায়, বাস্তবে প্রতিপালন করতে চায়, পরিশুদ্ধ করতে চায়; তাহলে তাকে অবশ্যই একজন ওলীআল্লাহ বা উলিল-আমর উনার কাছে যেতে হবে। উনার কাছে বাইয়াত হতে হবে এবং উনাকে পরিপূর্ণরূপে ইতায়াত বা অনুসরণ করতে হবে।
যেমনিভাবে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারক-এ গিয়েছেন, উনার নিকট বাইয়াত হয়েছেন এবং উনাকে পরিপূর্ণরূপে ইতায়াত বা অনুসরণ করেছেন সেরূপভাবে।
আর তাই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “শায়েখ বা ওলীআল্লাহ উনার কওম বা অধীনস্থদের নিকট তেমনিই সম্মানিত ও অনুসরণীয় যেমন সম্মানিত ও অনুসরণীয় হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনাদের উম্মতের নিকট। ” সুবহানাল্লাহ!
-মুফতী আবু আহমদ সাফওয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৪)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৩)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রত্যেক উম্মতকে শরীয়ত এবং তাছাওউফ দেয়া হয়েছে
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি ইমামুল মুসলিমীন, হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চূড়ান্ত আদবের পরাকাষ্ঠা প্রদর্শন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হক্কানী রব্বানী আউলিয়ায়ে কিরাম উনাদের শানে সবসময় সার্বিকভাবে হুসনে যন পোষণ করা আবশ্যক
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৭) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শায়েখ বা মুর্শিদ কিবলা উনার সাথে তায়াল্লুক-নিসবত ব্যতীত মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে তায়াল্লুক-নিসবত মুবারক রাখার দাবি করা অবান্তর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১১)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৬) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












