শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

ওরা না থাকলে বিপদ

Admin প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩, সকাল ৫:১২
ওরা না থাকলে বিপদ
পৃথিবীতে মোট কত প্রজাতির প্রাণী আছে, তা এখনো অজানাই বলা যায়। এর মধ্যে কিছু প্রাণী আছে, যাদের অনুপস্থিতি গোটা বিশ্বকে একটা গোলমেলে অবস্থায় ফেলে দেবে। যেমন:
পিঁপড়া
২০০০ সালে বিজ্ঞানীরা পিঁপড়ার একটি কলোনি আবিষ্কার করে। ওটার দৈর্ঘ্য ছিল ইতালি থেকে দক্ষিণ ফ্রান্স পর্যন্ত। দেখা গেল, ৫৯৫৪ কিলোমিটার লম্বা সেই কলোনির পিঁপড়ারা তাদের কলোনির অন্য পিঁপড়াকে ঠিকই শনাক্ত করতে পারে। তবে এর চেয়েও বড় আবিষ্কারটা হলো, পিঁপড়ার ওই কলোনিটা সুবিশাল এলাকাজুড়ে থাকা মাটির উর্বরতা ধরে রেখেছে এবং মাটিতে থাকা পুষ্টিকর উপাদানের ক্রমাগত রিসাইকেল করে আসছে তারা। যার কারণে ওই এলাকার জমিতে সারও দিতে হয় না। এমনকি অন্য এলাকার চেয়ে সেখানকার ফলনও পাওয়া যাচ্ছে ৩৬ শতাংশ বেশি। এতে বোঝা যায়, বিশ্বের খাদ্য উৎপাদন পিঁপড়াদের কলোনির ওপর কতটা নির্ভরশীল।
মাছি
নানা ধরনের সংক্রামক রোগ ছড়ালেও বিশ্বের খাদ্যশৃঙ্খলে মাছির গুরুত্বের কথা জানলে এটাকে মারার আগে ভাবতেই হবে। ব্যাঙ, সাপ, মাকড়সাসহ আরও অনেক প্রাণীর খাবার এরা। পৃথিবীতে মাছি না থাকলে বাস্তুসংস্থানেও লাগবে বড় গ-গোল।
বোলতা
মৌমাছির মতো জনপ্রিয়তা না থাকলেও, বোলতাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। পরাগায়নের একটা বড় দায়িত্ব তাদের কাঁধেও বর্তেছে। তারা না থাকলে গাছপালার সংখ্যা কমে আসবে দ্রুতগতিতে। আবার গাছের জন্য ক্ষতিকর নানা ধরনের কীট ভক্ষণ করে বোলতা। সেদিক দিয়েও প্রাণীটা উপকারী কীট।
হাঙর
শুনেই মনে হতে পারে সাগরভর্তি ইলিশ, চিংড়ি, কোরাল এসব মাছ থাকলেই তো হতো, হাঙরের কী দরকার। কিন্তু গবেষণায় দেখা গেল, হাঙর না থাকলে দেখা যেত সাগরের ছোটখাটো মাছগুলোর অস্তিত্বই থাকত না। কারণটা পরিষ্কার, হাঙর সাধারণত ছোটখাটো মাছের পেছনে ছোটে না। তারা একটু বড়সড় মাঝারি গোছের শিকার ধরতে পছন্দ করে। যে মাঝারি মাছগুলোর খাবার হলো ছোট মাছ। হাঙর যদি না থাকে কিংবা বিলুপ্ত হয়ে যায়, তবে মাঝারি মাছগুলো ছোটখাটো মাছ সব সাবাড় করে বসে থাকবে। এতে ছোট মাছের সংখ্যা দ্রুত কমে আসবে ও একপর্যায়ে খাদ্য সংকটে পড়ে যাবে সমুদ্রের বড় ও মাঝারি বাসিন্দারা।
শকুন
প্রাণীর মরদেহ খেয়ে এমনিতেই পরিবেশ ঠিকঠাক রাখে শকুন। তবে উপকারটা এখানেই শেষ নয়। অ্যানথ্রাক্স নামের বিষাক্ত একটি উপাদান মাটি থেকে তৃণভোজী প্রাণীর দেহে প্রবেশ করলে সেই প্রাণীটা মারা যায়। ওই মরদেহটা মাটিতে মিশে গেলে বিপদ আরও বাড়ে। শকুনের পেটে শক্তিশালী অ্যাসিডের কারণে অ্যানথ্রাক্স হজম হয়ে যায় সহজে। তাই ওরা অ্যানথ্রাক্সে আক্রান্ত মৃতদেহ ভক্ষণ করে পরিবেশকে বাঁচায় বড় বিপর্যয়ের হাত থেকে।
উইপোকা
উইপোকার উপকার খালি চোখে দেখা যাবে না। তবে ধরা পড়েছে অণুবীক্ষণ যন্ত্রে। তারা এটা-ওটা খেয়ে যে সেলুলোজটা নিঃসৃত করে, সেটা মাটির জন্য বাইন্ডিং এজেন্ট তথা আঠা হিসেবে কাজ করে। যার ফলে ভূমির ক্ষয় রোধ হয়। পাশাপাশি মাটির জৈব পুষ্টিগুণও রিসাইকেল করতে পারে এ পতঙ্গটি। আবার অনেক অঞ্চলের মানুষের প্রোটিনের চাহিদা মেটাচ্ছে এই উইপোকা।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬