ওপারে গুলির শব্দ, স্বস্তিতে নেই টেকনাফ সীমান্তের লোকজন
বেশ কয়েক দিন শান্ত থাকার পর কক্সবাজার টেকনাফের হীলা ও হোয়াইক্যং সীমান্তের ওপারে ফের শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। আওয়াজ পাওয়া যাচ্ছে গোলাবর্ষণের। এতে স্বস্তিতে নেই সীমান্তবাসীরা।
গত সোমবার থেকে পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু তিন দিন পর ফের গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে বিস্ফোরণের শব্দ শুনা যাচ্ছে।
হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী উনচিপ্রাং, কাঞ্জরপাড়া এবং হীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলেরডেইলসহ কয়েকটি এলাকার বাসিন্দারা জানিয়েছে, নাফনদীর ওপারে অন্তত ২ থেকে ৩ কিলোমিটার ভেতরে রাখাইন রাজ্যের বলিবাজার ও নাকপুরা এলাকায় সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মির সঙ্ঘাত চলছে। এতে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ ভেসে আসছে এপারে। এ সময় আকাশের অনেক উঁচু থেকে চক্কর দিতে দিতে বিমানযোগে মর্টার শেল বা বোমা বর্ষণও দেখা গেছে। জান্তা বাহিনীর সদস্যরা আরাকান আর্মির নিয়ন্ত্রণ নেয়া বলিবাজার এলাকায় ওই হামলা চালাচ্ছে বলে স্থানীয়রা ধারণা করছেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।
টেকনাফের উনচিপ্রাং এলাকার বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক তাহের নঈম জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি তিন দিন ধরে একটু স্বাভাবিক ছিল। তিন দিন পর আবারো বিস্ফোরণের শব্দে নতুন আতঙ্ক তৈরি হয়েছে।
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।