সরকারের সামনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ
, ০১ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আসছে রমজান মাস। এই মাসকে সামনে রেখে অনেকটাই চ্যালেঞ্জের মুখে সরকার। দ্রব্যমূল্য কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এ মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এ সংক্রান্ত কিছু দিকনির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী অর্থ, বাণিজ্য, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটিও গঠিত হয়েছে। কমিটির সুপারিশে চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর আরোপিত শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তু বাজারে এর কোনও প্রভাব নেই। ভরা মৌসুমে এখনও পেঁয়াজের কেজি ১৩০ টাকা। ভোজ্যতেল লিটারে ১০ টাকা কমিয়ে বিক্রির সিদ্ধান্ত ১ মার্চ থেকে কার্যকর করার কথা থাকলেও তা বাস্তবায়নে রয়েছে নানাবিধ শঙ্কা। এসব কারণেই নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণকেই সরকারের সামনে মূল চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রমজান মাস সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর এই চার পণ্যের শুল্ক কমিয়েছে। গত ৮ ফেরুয়ারি এগুলোর আমদানি শুল্ক কমানোর প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
সিদ্ধ ও আতপ চালের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধ ও আতপ চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ সুবিধা চাল আমদানিকারকরা পাবেন আগামী ১৫ মে পর্যন্ত। দেশে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসা পর্যায়ের মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এ সুবিধা তারা পাবেন আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। বিদেশ থেকে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম তেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আমদানিকারকরা এ সুবিধা পাবেন ১৫ এপ্রিল পর্যন্ত। খেজুরের আমদানি শুল্ক ১০ শতাংশ কমানো হয়েছে। আগে আমদানি শুল্ক ছিল ২৫ শতাংশ। আমদানিকারকরা এ সুবিধা পাবেন আগামী ৩০ মার্চ পর্যন্ত। পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের চিনির আমদানি শুল্ক কমানো হয়েছে। অপরিশোধিত চিনি আমদানিতে প্রতি মেট্রিক টনে আমদানি শুল্ক কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে। আগে যা ছিল দেড় হাজার টাকা। আর পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি আমদানি শুল্ক কমিয়ে করা হয়েছে দুই হাজার টাকা, আগে যা ছিল তিন হাজার টাকা। এই শুল্ক ছাড় পাওয়া যাবে ৩১ মার্চ পর্যন্ত।
শুল্ক কমানোর পরও বাজারে ওই চার ভোগ্যপণ্যের দাম এক পয়সাও কমেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে পেঁয়াজ, রসুন, আদাসহ মাছ ও গোশতের দাম বৃদ্ধি। কারণ ছাড়াই বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা ও রসুন। ট্যাক্স কমানোর পরেও প্রতিকেজি সাধারণ মানের খেজুরের দাম ২৩০ থেকে ২৫০ টাকা। এক মাস ধরে এ দরেই এসব খেজুর বিক্রি করছেন ব্যবসায়ীরা। যা গত বছরের তুলনায় কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেশি।
গত কয়েক মাস ধরে চিনির বাজার রহস্যময় আচরণ করছে। আন্তর্জাতিক বাজারেও দাম চড়া। সরবরাহেও রয়েছে সমস্যা। এ কারণে এই মুহূর্তে সরকার নিজেও টিসিবির জন্য চিনি আমদানি কমিয়ে দিয়েছে। এ নিয়ে সৃষ্ট জটিলতায় চিনি বিক্রি বন্ধ রেখেছে টিসিবি। প্রতিকেজি খোলা চিনিও বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয় থেকে চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত দুদিন পরেই বাতিল করেছে শিল্প মন্ত্রণালয়। কিন্তু সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে। বাড়তি দামে বিক্রি করা চিনির দাম আর নামানো যায়নি।
আগের মতোই প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল ১৭০ থেকে ১৭৩ এবং খোলা তেল ১৫৮ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পাম তেলের লিটার ১৩০ থেকে ১৩৫ টাকা। এক মাসের বেশি সময় ধরে এ দরেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল। শুল্ক কমানোর কারণে লিটারে ১০ টাকা কমিয়ে বিক্রির সিদ্ধান্ত ১ মার্চ থেকে কার্যকরের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন নিয়ে ভোক্তা পর্যায়ে রয়েছে নানা ধরনের আশঙ্কা।
বাজারে প্রতিকেজি মিনিকেট চাল এখনও ৭২ থেকে ৭৫ টাকা, মাঝারি মানের চাল ৫৫ থেকে ৬৫ ও মোটা চালের কেজি ৫২ থেকে ৫৪ টাকা দরে বিক্রি হচ্ছে। শুল্ক কমানোর পর চালের দাম কমেনি। তবে চলতি অর্থবছরে এখনও কোনও ধরনের চাল আমদানি হয়নি। গত বছর ১৭ থেকে ১৮ লাখ টন চাল আমদানির অনুমতি দিলেও আনা হয়েছে চার লাখ ২১ হাজার টন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












