ঐতিহাসিক সুরম্য সুরা মসজিদ
দিনাজপুরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটির নাম মসজিদে সুরা। ৫০০ বছর আগে নির্মিত পোড়ামাটির অলংকরণ ও চিত্রফলকে সজ্জিত মসজিদটি দিনাজপুরের প্রাচীন মসজিদগুলোর অন্যতম। প্রতিদিনই মসজিদটি দেখতে ভিড় করে মানুষ। কেউ কেউ মানত করে শিরনি দেওয়ার জন্যও এখানে আসে।
ঘোড়াঘাট উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং হিলি রেলস্টেশন থেকে প্রায় ১৯ কিলোমিটার পুর্বদিকে ঘোড়াঘাট ইউনিয়নের চৌগাছা মৌজায় চৌরগাছা গ্রামে ঘোড়াঘাট-হাকিমপুর রাস্তার পাশে সুরা মসজিদ অবস্থিত। পোড়ামাটির অলংকরণ ও চিত্রফলকের এ মসজিদটি নিয়ে রয়েছে নানা কল্পকথা। নাম নিয়েও রয়েছে নানান কথা। কেউ বলেন সৌর মসজিদ, কেউ বলেন সুরা মসজিদ, আবার কেউ বলেন শাহ সুজা মসজিদ।
জনশ্রুতি আছে, সে সময় এক রাতের মধ্যে জিনেরা এটি নির্মাণ করে, তাই এর নাম হয়েছে সুরা মসজিদ। আবার অনেকে বলেন, মুঘল আমলে বাংলার নবাব সুজা এটি নির্মাণ করেন বলে নাম হয়েছে শাহ সুজা মসজিদ। তবে মসজিদটি সুলতানি আমলে (১৪৯৩-১৫১৮ খ্রিস্টাব্দ) নির্মিত বলে ধারণা করা হয়। মুসলিম আমলে এ স্থান হয়ে গৌড় থেকে ঘোড়াঘাট যাওয়ার পথ ছিল। সে সময় মুসলমানদের নামায পড়ার জন্য মসজিদটি তৈরি করা হয়েছিল।
সুরা মসজিদের ইমাম ইনামুল হক জানান, প্রতিদিন শত শত দর্শনার্থী মসজিদটি দেখার জন্য আসেন। অনেকে নিজেদের বিভিন্ন মানত পূরণ করার জন্য এখানে এসে রান্না করে আশপাশের লোকজনকে খাওয়ান। বিশেষ দিবসে শত শত মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের অনেকেই মনে করেন, মসজিদটি সংস্কার করা হলে এর সৌন্দর্য বাড়বে। তাতে পর্যটকের আকর্ষণ তৈরি হবে। তারা এ বিষয়ে দায়িত্বশীল মহলকে নজর দেওয়া উচিত বলে মনে করেন।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।