ঐক্য ভাঙা যাবে না, জালিম-লুটেরাদের সুযোগ দেয়া যাবে না -দুদু
ফ্যাসিস্ট, গণহত্যাকারীরা যেন কখনো ফিরতে না পারে, সে জন্য সবাইকে শপথবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এই আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিসহ যারা নির্বাচনে অংশ নেবে, তাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। ঐক্য ভাঙা যাবে না। এই জালিম ও লুটেরা শক্তিদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না, তাহলে দেশের অস্তিত্ব ও স্বাধীনতা বিপন্ন হবে।
দুদু বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে- গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বিমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদের পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে- এটি যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।