সাহস থাকলে ন্যায়বিচারের মুখোমুখি হতেন হাসিনা -অ্যাটর্নি জেনারেল
সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হতেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো শাসক-শোষক বা ফ্যাসিস্টকে মানবতাবিরোধী অপরাধের মুখোমুখি হতে হয়েছে। আমি প্রত্যাশা করেছিলাম তিনি ন্যায়বিচারের সামনে আসবেন।
ক্ষমতায় থাকতে তিনি আরেকজন রাজনৈতিক নেতাকে বলেছিলেন সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হোক। আমার বিশ্বাস ছিল এ কথাটা মন থেকে বলেছিলেন। এটা বিশ্বাস করে বলেছিলেন। কিন্তু দেখলাম তিনি মন থেকে বলেননি। তার যদি সাহস থাকতো তাহলে বাংলাদেশের মাটিতে এসে এই বিচারের মুখোমুখি হতেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক খ-নের শেষ দিন ছিল গতকাল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।