উদ্বোধনের এক মাসেই বন্ধ:
এ মাসেই চালু হতে পারে চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন
, ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম থেকে ঢাকায় সহজে জ্বালানি তেল পরিবহনের জন্য তিন হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয়ে বানানো হয়েছে পাইপলাইন। গত ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনও করা হয়। কিন্তু চালুর এক মাসের মধ্যে হিসাবে গড়মিল, তেল সংরক্ষণ ব্যবস্থাপনায় অনিয়ম আর প্রযুক্তিগত ত্রুটির কারণে পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। বাধ্য হয়ে আবারও নৌপথে বেশি খরচে জ্বালানি পরিবহন করতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, চলতি নভেম্বর মাসেই চালু হতে পারে এই প্রকল্প।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য বলছে, পাইপলাইনের মাধ্যমে বছরে সরবরাহ করা হবে ২৭ লাখ টন ডিজেল। এতে প্রায় ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে।
পাইপলাইনটি চালুর পর চট্টগ্রাম থেকে দুই কোটি ৫৩ লাখ আট হাজার ৬৩ লিটার ডিজেল কুমিল্লা ও নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ে যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি। তবে পথেই কমে যায় তিন লাখ ৭৫ হাজার ৩৬৮ লিটার তেল। যার হিসাব মেলেনি এখনও। এর মধ্যে দুই লাখ ৬২ হাজার ৮০৪ লিটার ডিজেল প্যাকিং হিসেবে পাইপলাইনে রয়ে গেছে বলে দায় স্বীকার করেছে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ। অবশিষ্ট এক লাখ ১২ হাজার ৫৬৪ লিটার ডিজেলের হিসাব এখনও মেলাতে পারেনি যমুনা অয়েল। রহস্য উদঘাটনে গঠন করা হয়েছে চারটি পৃথক তদন্ত কমিটি।
তবে বিপিসি কর্মকর্তারা বলছেন, তেল পরিবহনের পর তা চুরি হয়েছে কি না, সেটি দেখার জন্য পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সেগুলো খতিয়ে দেখছে। অন্যদিকে, প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে মূলত তেল সরবরাহ বন্ধ ছিল। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ সপ্তাহে ফের পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন শুরু করতে পারবেন তারা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিপিসির পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) ও সরকারের যুগ্ম সচিব ড. এ কে এম আজাদুর রহমান বলেন, বড় পাইপলাইন টিউনিং করতে হয়। স্ক্যাডা সিস্টেম (পাইপলাইন, বিদ্যুৎ, পানি বা জ্বালানি পরিবহন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য ব্যবহৃত হয়) এবং ফ্লোমিটার (এগুলোর সঙ্গে অনেকগুলো প্যারামিটার যেমন টেম্পারেচার, প্রেশার, ডেনসিটি যুক্ত থাকে) আছে। ফলে পরিমাণের দিক থেকে কিছুটা তারতম্য হচ্ছে। অর্থাৎ রিডিংয়ের দিক থেকে। তেল হারিয়ে যাওয়ার কিছু নেই, যদি না চুরি করে। কার্যক্রম চলছে। হয়তো নভেম্বরের শেষ সপ্তাহে পাইপলাইন চালু হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)