এ বছরও লক্ষ্যমাত্রা ছুঁতে পারলো না রাজস্ব বোর্ড
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
টানা ১৩ বছরের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষজ্ঞরা বলছেন, কর আদায়ের বিদ্যমান কাঠামো লক্ষ্যপূরণে উপযুক্ত নয়।
সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বোর্ডের মোট কর আদায় ছিল তিন লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। এটি সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৯২ হাজার ৬২৬ কোটি টাকা কম।
বিদায়ী অর্থবছরে সরকার চার লাখ ৮০ হাজার কোটি টাকা কর আদায়ের লক্ষ্য রাখলেও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা কমিয়ে সাড়ে ১৮ হাজার কোটি টাকা করে।
প্রাথমিক তথ্য বলছে- ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে ২.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে রাজস্ব বোর্ড।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার এক মাস পর রাজস্ব বোর্ডকে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন লক্ষ্যমাত্রাটি অত্যধিক উচ্চাভিলাষী। কারণ তা গত অর্থবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
এটিও আগের লক্ষ্যমাত্রার তুলনায় চার শতাংশ বেশি। কর আদায়ে বার্ষিক প্রবৃদ্ধি গত পাঁচ বছর ধরে গড়ে ১১ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে।
রাজস্ব বোর্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণেও ব্যর্থ হয়েছে। কারণ বহুজাতিক ঋণদাতা সংস্থাটি ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের জন্য প্রায় চার লাখ ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)