যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে গত ১৩ জুলাই থেকে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বহু এলাকা। এতে রাস্তায় আটকে পড়েছে অসংখ্য গাড়ি, বন্ধ হয়ে গেছে সাবওয়ে লাইন, কিছু এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।
নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং আশপাশের রাজ্যগুলোতে জারি করা হয়েছে আকস্মিক বন্যার সতর্কতা ও সতর্কবার্তা।
নিউ জার্সির গভর্নর রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। জনগণকে ঘরে থাকার ও অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সে।
এদিকে, বৃষ্টিতে পানিবদ্ধতা তৈরি হওয়ায় নিউইয়র্ক শহরে কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ রাখা হয়, আর কিছু লাইন চলছিলো দীর্ঘ বিলম্বে। নিউইয়র্কের কিছু প্রধান সড়ক-যেমন সো মিল রিভার পার্কওয়ে ও ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ের কিছু লেন বন্ধ করে দেওয়া হয়। কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে।
ওয়েস্টচেস্টার কাউন্টিতে কয়েকটি গাড়ি পানিতে ডুবে যাওয়ায় উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কাউন্টি এক্সিকিউটিভের মুখপাত্র ক্যারোলিন জানায়, বর্তমানে বাসিন্দাদের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করা হচ্ছে।
স্টেটেন আইল্যান্ডেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে এরই মধ্যে ৪ থেকে ৬ ইঞ্চি (১০ থেকে ১৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)