এস আলমের অর্থপাচারের মাধ্যম ছিল আইটি বিভাগ
এস আলমের দখল করা দেশের ৮টি ইসলামী ব্যাংক থেকে অর্থ পাচার করা হতো অভিনব কায়দায়। ঋণ অনুমোদন ছাড়াই জালজালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বের করে নেয়া হয় ব্যাংক থেকে। আর এ জালজালিয়াতির অন্যতম মাধ্যম ছিল ব্যাংকগুলোর আইটি বিভাগ। ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই এভাবে ২২ হাজার কোটি টাকা বের করে নেয় এস আলম। বাংলাদেশ ব্যাংকের তদন্ত বিভাগ এ অভিনব কায়দায় ঋণ জালিয়াতির চিত্র থেকে হতবিহ্বল হয়ে পড়েছে। তারা অধিকতর তদন্তের জন্য ইতোমধ্যে মাঠে কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
ব্যাংকাররা জানিয়েছেন, এস আলমের পিএস আকিজ উদ্দিন, মিফতা উদ্দিন ও মোকাম্মেল হোসেন ছিল এ অভিনব টাকা বের করার প্রধান কারিগর। তিনজনকেই পুরস্কার হিসেবে এস আলমের দখল করা ব্যাংকগুলোর বড় বড় পদে বসানো হয়। এর মধ্যে মোকাম্মেল হোসেনকে ইউনিয়ন ব্যাংকের এমডি পদে বসানো হয়। আকিজ উদ্দিনকে বসানো হয় ইসলামী ব্যাংকের ডিএমডি পদে। ডিএমডি হিসেবে বসেই ওই সময় ইসলামী ব্যাংকের প্রায় সব সিদ্ধান্তই নিতেন তিনি। এমডি হিসেবে মনিরুল মাওলার তেমন কোনো ক্ষমতা ছিল না। আকিজ উদ্দিন যে সিদ্ধান্ত নিতেন তাই মানতে বাধ্য থাকতেন তৎকালীন এমডি। আর মিফতা উদ্দিনকে কয়েক দফা বিশেষ পদোন্নতি দিয়ে ডিএমডি পদে বসানো হয়। আকিজ ও মিফতার কূটকৌশলেই ব্যাংক থেকে টাকা বের করে নেয়া হতো আইটি বিভাগের মাধ্যমে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।