এমন আতঙ্কের ভোর আগে দেখেনি দখলদার ইসরায়েল
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইহুদীবাদী ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত দুই রাত পরগাছা ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা জবাবে পরগাছা ইসরায়েলও হামলা চালিয়েছে ইরানে।
এভাবেই হামলা-পাল্টা হামলায় কেটেছে আরও একটি রক্তক্ষয়ী রাত। ইরানে পরগাছা ইসরায়েলের হামলা এবং পরে ইরানের জবাবী আক্রমণে মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলার আশঙ্কায় বিভিন্ন সময়ে পরগাছা ইসরায়েল তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলা ঠেকাতে সক্রিয় থাকলেও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে ঢুকে আঘাত হানে। গ্যালিলি, বাত ইয়াম, হাইফাসহ বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনের বেশি। রাতে প্রচারিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সাধারণ ইসরায়েলি নাগরিকরা প্রাণ বাঁচাতে ছুটে যাচ্ছে আশ্রয়কেন্দ্রের দিকে।
পরগাছা ইসরায়েলের বাত ইয়ামে একটি ১০তলা আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের ১০০ মিটার (৩২৮ ফুট) দূর পর্যন্ত অ্যাপার্টমেন্টগুলোর জানালা ভেঙে গেছে, শাটার উড়ে গেছে। এই হামলায় অন্তত পরগাছা ইসরায়েলের ছয়জন নিহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় সাতজন আটকে আছে।
চলমান ৩ দিনের সংঘাতে এটিই পরগাছা ইসরায়েলের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
এটা এক গভীর শোকের ও কষ্টের সকালের সূচনা-ইরানি হামলায় রাতভর বিপর্যয়ের পর এক্স হ্যান্ডলে এমনটাই লিখেছে পরগাছা ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক।
সে লেখে, ইরানি হামলায় ইহুদী ও আরব, ইসরায়েলি নাগরিক ও নতুন অভিবাসী-শিশু, নারী, পুরুষ ও প্রবীণ-সকলেই হতাহত হয়েছে। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে আছি, এই ভয়াবহ ক্ষতিতে গভীরভাবে শোক প্রকাশ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)