এবার সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত
, ১৩ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র হাতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনার পাশাপাশি এবার মায়ানমারের আরাকান আর্মির হাতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনা ঘটলো।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৯টার দিকে।
একটি সূত্রে জানা যায়, সকালে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম (২৮)। সেখান থেকে ফেরার পথে আরকান আর্মির সদস্যরা আবুল কালামের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও জানা যায়, আবুল কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল জানান, আবুল কালাম আমার এলাকার যুবক। আবুল কালামসহ স্থানীয় কয়েকজন যুবক ভোরের দিকে গরু আনতে অবৈধভাবে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন। সকালে ফেরার পথে গুলিতে মৃত্যু হয় আবুল কালামের। তার মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।
এদিকে সদর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ আনার চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)