দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, জবি শিক্ষার্থীর কারাদন্ড
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথিকে পাঁচ বছরের কারাদ- দিয়েছে আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাকে এ কারাদ- দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত।
২০২০ সালের ৫ই নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিথির বিরুদ্ধে মামলাটি দায়ের করে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ বলা হয়, আসামি তিথি স জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। সে ১৬ই অক্টোবর থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি করে। আসামি তিথি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (জ.বি) শাখার দপ্তর সম্পাদক ছিলো। পরে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়। একই অভিযোগে ২০২০ সালের ২৬শে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।