এবার সিলেটে ৪৩ নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থী হওয়ায় ৪৩ নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে একজন মেয়র ও ৪২ জন কাউন্সিলর প্রার্থী। গত সোমবার রাত সাড়ে ১১টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে এ বহিষ্কারের কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার রাতে প্রথমে সিলেট জেলা ও মহানগরে ৪১ এবং রবিবার আরও দুজনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তাদের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে একই কারণে খুলনার আটজন ও বরিশালের ১৯ জনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
সিলেটে বহিষ্কৃতের মধ্যে রয়েছেন সিলেট মহানগরের ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুহম্মদ ছালাহ উদ্দিন রিমন। তিনি সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।