আমেরিকার ভিসানীতি আমাদের জন্য লজ্জার -আযম খান
ভিসানীতির পর সরকার দিশেহারা হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ওপর ভিসানীতি দেয়, স্যাংশনস দেয়। এটা আমাদের জন্য আনন্দের নয়, লজ্জার কথা। স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রে অন্য দেশ নিষেধাজ্ঞা দেয়। শুধুমাত্র সেই দেশের সরকারের দুঃশাসন, দুর্নীতির কারণে। তাদের দুর্বৃত্তায়নের কারণে। বিচার বিভাগ সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপির নেতাকর্মীদের সাজা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করছে, হয়রানি করছে। এর প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে থাকার কারণে গণতন্ত্র ফিরে আনার লক্ষ্যে ভিসানীতি প্রয়োগ করেছে।
তিনি বলেন, আজ এমন একটা অবস্থায় পৌঁছে গেছে আওয়ামী লীগ, তারা সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের আশপাশে তারা নেই। জোড় করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সব সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। গণঅভ্যুত্থানে তাদের বিদায় করা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।