এবার ফ্রান্সেও হান্টাভাইরাসের প্রাদুর্ভাব
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস সংক্রমণের জেরে এবার ফ্রান্সেও এই রোগের প্রাদুর্ভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছে, আক্রান্ত জাহাজটি থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার পথে এক ফরাসি নাগরিকের শরীরে এই ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে।
ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নোঙর করা ওই জাহাজটি থেকে যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘটনার পর উদ্ধার ও প্রত্যাবাসন প্রক্রিয়াকে ঘিরে কঠোর স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
ফরাসি সরকারের দেওয়া তথ্যমতে, পাঁচজন ফরাসি নাগরিক একটি চার্টার্ড ফ্লাইটে টেনেরিফ থেকে প্যারিসে ফিরছিলো। উড্ডয়ন চলাকালেই একজন যাত্রীর শরীরে হঠাৎ অসুস্থতা ও হান্টাভাইরাসের লক্ষণ দেখা দিলে পুরো দলকে তাৎক্ষণিকভাবে কঠোর আইসোলেশনে রাখা হয়।
এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাদের প্যারিসের বিচ্যাট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাদের ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আরও ৪৫ দিনের জন্য বাধ্যতামূলক হোম আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে।
ফরাসি প্রধানমন্ত্রীর দেওয়া এই তথ্যের পর আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো ইউরোপজুড়ে ভাইরাসের বিস্তার ঠেকাতে নজরদারি আরও জোরদার করেছে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)