অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানালো তেহরান
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০২২ সালের দাঙ্গা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতির তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্যকে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে বলেছে, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার শত্রুভাবাপন্ন ও অপরাধমূলক আচরণের সুস্পষ্ট উদাহরণ।
তেহরান থেকে জানানো হয়, ইরানের জনগণের বিরুদ্ধে ওয়াশিংটনের অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ ধরনের বিবৃতি ভ-ামি, প্রতারণা ও ঔদ্ধত্য ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, কোনো যুক্তিবাদী এবং দেশপ্রেমিক ইরানি এমন একটি সরকারের বন্ধুত্ব বা সহানুভূতিতে আস্থা রাখে না, যে সরকার বহু দশক ধরে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং ইরানিদের বিরুদ্ধে নানামুখী অপরাধ চালিয়ে গেছে। তারা উল্লেখ করে, ১৯৫৩ সালের ১৯ আগস্টের অভ্যুত্থান, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধে সাদ্দামের সঙ্গে সহযোগিতা ও রাসায়নিক অস্ত্রের ব্যবহার, ১৯৮৮ সালে ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা, কঠোর নিষেধাজ্ঞা আরোপ, পারমাণবিক স্থাপনায় হামলা এবং বিজ্ঞানীদের হত্যায় জায়নবাদী শাসনের সঙ্গে সহযোগিতা-সবই যুক্তরাষ্ট্রের অপরাধের অংশ। এমনকি গত জুন মাসে ইরানি নারী, শিশু ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনাকেও তারা সেই ধারাবাহিক অপরাধের একটি অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা দখলদার ও গণহত্যায় লিপ্ত জায়নবাদী শাসনের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। একই সঙ্গে, যে রাষ্ট্রে বর্ণবাদ ও জাতিগত বৈষম্য শাসনব্যবস্থার অংশ, তাদের মানবাধিকারের মতো উচ্চ নীতির বিষয়ে মন্তব্য করার কোনো নৈতিক বৈধতা নেই।
ইরান স্পষ্ট করে বলেছে, ইরান কখনোই আমেরিকার শাসকগোষ্ঠীর বর্বর অপরাধ, অবৈধ হস্তক্ষেপ এবং চলমান শত্রুতা ভুলবে না এবং ক্ষমাও করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)