মালয়েশিয়া-অস্ট্রেলিয়ায় নিষিদ্ধের পর-
এবার ইউরোপও ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ চায়
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শিশুদের জন্য সামাজিক যোগাযোগামাধ্যম ব্যবহার নিয়ে এবার কড়াকড়ি আরোপ করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গত বুধবার পাস হওয়া একটি প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে, শিশুদের অনলাইন সুরক্ষা জোরদারের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়সসীমা ১৬ বছর নির্ধারণ করা হোক।
প্রস্তাবে বলা হয়েছে, বয়স-উপযুক্ত অনলাইন ব্যবহার নিশ্চিতে সদস্যরাষ্ট্রগুলোকে একটি সমন্বিত নীতি গ্রহণ করতে হবে। ১৬ বছরের কম বয়সীদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া সামাজিকমাধ্যম ব্যবহার বন্ধ করা হোক।
খসড়ায় আরও বলা হয়, ইউরোপজুড়ে একটি ‘সুসংগত ডিজিটাল বয়সসীমা’ গড়ে তোলা প্রয়োজন। যার মাধ্যমে শিশুদের অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত করা হবে। একই খসড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সেবার জন্য পৃথকভাবে ১৩ বছরের ন্যূনতম বয়সসীমা নির্ধারণের কথাও বলা হয়েছে।
এসবের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, টিনএজারদের মধ্যে অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে যে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে তা কমানো।
সেপ্টেম্বরে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা এক বক্তৃতায় বলেছে, অস্ট্রেলিয়ার মতো ইউরোপও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ন্ত্রণ করতে পারে কিনা সে বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের সমালোচনা করে বলে, শিশুদের দুর্বলতার সুযোগ নিয়ে আসক্তি তৈরির উদ্দেশ্যে সামাজিক মাধ্যমগুলোর অ্যালগরিদম কাজ করছে। এসব প্ল্যাটফর্মের প্রভাব এতটাই প্রবল যে, অভিভাবকরা এসব ‘বৃহৎ প্রযুক্তির সুনামির বিরুদ্ধে’ নিজেদের অসহায় বোধ করছে।
ইউরোপীয় পার্লামেন্টের এই প্রস্তাব এখনও আইনত বাধ্যতামূলক করা হয়নি। এটি আনুষ্ঠানিক সুপারিশ হিসেবে সদস্যরাষ্ট্র ও কমিশনের কাছে দেওয়া হয়েছে। এখন ইউরোপীয় কমিশন ও সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্ব হলো- নীতিমালা প্রণয়ন ও প্রস্তাব গ্রহণ করা। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












