বেঁচে আছেন ইমরান খান? যা বললো পাকিস্তান সরকার
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ঘিরে নতুন করে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে তিনি কি আদৌ বেঁচে আছেন? সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও তার ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তে থাকে। তবে পাকিস্তান সরকার ও পিটিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে সবই ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারের একান্ত সেলে আছেন এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।
পাকিস্তানি দৈনিক দ্য ডন-এর বরাত দিয়ে জানা যায়, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি গত জুমুয়াবার কারাগারের বাইরে উপস্থিত থাকলেও ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত এটি তার অষ্টমবারের ব্যর্থ চেষ্টা। শুধু তিনিই নন ইমরানের আইনজীবী, চিকিৎসক ও পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ দেওয়া হয়নি। আর এতেই শুরু হয় নতুন জল্পনা ইমরানের শারীরিক অবস্থা কি অবনতি হয়েছে? তাকে কি অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে?
এই প্রেক্ষাপটে জাপানের একটি পত্রিকা ও বিবিসির প্রতিবেদন গুজবকে আরও উসকে দেয়। সকাল থেকেই সামাজিক মাধ্যমে #ইমরান-খান-কোথায় হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে।
এদিকে পিটিআই জানায়, ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক মহলের কাছে বাবার জীবিত থাকার প্রমাণ পাঠিয়েছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারকে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)