সম্পাদকীয়-২
এবারো সক্রিয় হয়ে উঠছে ভারতীয় গরু চোরাচালানকারীরা এর সাথে সরাসরি জড়িত বিএসএফ এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা সরকারের জন্য ফরজ। নচেৎ দেশীয় খামারীরা সর্বস্বান্ত হবে।
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
গত ২২শে মে রাজশাহীর সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও প্রশাসনের পরিচয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে বিজিবি।
সেদিন দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর গুলশান হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সঙ্গে জড়িত বিএসএফ। সম্প্রতি এমনই তথ্য মিলেছে সিবিআইয়ের তদন্তে।
গরু পাচার নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে ওঠে। পাচারকারী, এই অভিযোগে বহু বাংলাদেশি নাগরিককে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ। কিন্তু ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাম্প্রতিক তদন্তে দেখা গেলো ভূত রয়েছে সর্ষেতেই। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিএসএফ এবং শুল্ক বিভাগ গরু পাচারে সাহায্য করে।
কিছুদিন আগেই বিএসএফ বিবৃতি দিয়ে জানিয়েছিলো, ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী। বাংলাদেশ অবশ্য সেই অভিযোগ নাকচ করে পাল্টা ভারতের উপর দোষ চাপিয়েছিলো। সম্প্রতি সিবিআইয়ের এক তদন্তে চমকপ্রদ তথ্য উঠে এলো। বলা হচ্ছে, সীমান্তে বিএসএফ এবং শুল্ক বা কাস্টমস বিভাগের বহু অফিসার সরাসরি গরু পাচারের সঙ্গে জড়িত। বুধবার বিএসএফের এক অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। বস্তুত, এর আগেও বিএসএফের অফিসারদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।
কিন্তু অফিসিয়ালভাবে বাহিনীর অভ্যন্তরেই প্রশ্ন উঠছে গরু পাচারের সঙ্গে যে বিএসএফ কর্মকর্তাদের একাংশ জড়িত, সেটা তো ২০১৬ সালের পাঁচ জানুয়ারি মহাপরিচালককে চিঠি দিয়ে জানিয়েছিলো এক বিএসএফ কমান্ড্যান্ট। ওই চিঠিতে সে লিখেছিলো, দক্ষিণবঙ্গ সীমান্তের হেডকোয়াটার্স থেকে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ আসতো যে, কোম্পানি কমান্ডার এবং পোস্ট কমান্ডারেরা যেন পাচারকারীদের সঙ্গে গরু পাচারে সহযোগিতা করে।
এরকম নির্দিষ্ট অভিযোগ আসা সত্ত্বেও কেন তখন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি? বাহিনীর ভেতরেই তো নজরদারি বিভাগ আছে, সিনিয়র অফিসারেরা আছে। তারা কেন চোখ বুজে ছিলো?
দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) ২০২০ সাল থেকেই সীমান্ত অঞ্চলে গরু পাচার চক্রের সঙ্গে বিএসএফ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে তদন্ত করছে। কিন্তু বিবিসি জানতে পেরেছে, অন্তত ৪ বছর আগেই বাহিনীর মহাপরিচালকে এ বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলো এক কমান্ড্যান্ট। তারপরও এত বছরে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, বাহিনীর ভেতরেই সেই প্রশ্নও উঠছে।
পাশাপাশি ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারাও জড়িত তারও স্পষ্ট সরকারী প্রমাণ পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের আসানসোল আদালতে গরু পাচারে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত ম-লের বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতেই হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের নামও আছে।
কুরবানির ঈদকে সামনে রেখে এবারও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু। রাজশাহীর পবা, মতিহার, গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অহেদপুর ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি গরু আনা হয়। কিন্তু নিষেধাজ্ঞার পরও সরকারি শুল্ক ফাঁকি ও চোরাই পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করে আসছে ভারতীয় গরু। ফলে দেশিও গরুর চাহিদা কমছে। এ অবস্থায় প্রকৃত খামারিরা লোকসানে পড়বেন বলে শঙ্কা দেখা দিয়েছে।
বিগত বছরগুলোর কুরবানি ঈদে গরু, ছাগল, মহিষসহ অন্যান্য পশু বেঁচা বিক্রিতে ভালো লাভ করায় এ বছরও খামারিরা ঝুঁকেছেন এই ব্যবসায়।
তাই, অবৈধভাবে সীমান্ত দিয়ে যেন ভারতীয় গরু এনে হাটে বিক্রি করতে না পারে সেই দাবি তুলেছেন খামারিরা।
তাদের দাবি, অন্যান্য বছরগুলোতে প্রশাসনের নজরদারির মাঝেও বিভিন্ন হাটে ভারতীয় গরুর উপস্থিতি ছিলো বেশ। এ বছরও একই পরিস্থিতি তৈরি হলে উদ্বৃত্ত হওয়া কুরবানির জন্য প্রস্তুত করা পশু নিয়ে চরম বিপাকে পড়তে হবে মৌসুমী ব্যবসায়ী ও খামারিদের।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












