‘এনসিপির সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির ওপর’
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
গত রোববার (২ নভেম্বর) রাতে একটি টক শোতে অংশ নিয়ে নুর জানান, এনসিপির অনেক বিষয়ই এখন বিএনপির সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, তারা এমপি হবেন কি না বা সংসদে যাবেন কি না, সেটা নির্ভর করবে বিএনপির ওপরে। কিন্তু বিএনপির নেতাদের নিয়ে যেভাবে তীর্যক, অসম্মানজনক ও অরুচিকর মন্তব্য করছে, জানি না শেষ পর্যন্ত তাদের মধ্যে কী ধরনের সমঝোতা হয়।
নুরুল হক নুর আরও বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায়। ব্যক্তিগত সম্পর্ক মেনটেইন করে। আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা।
গণভোট ও নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বরই এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে। এটা আমার কথা না, সব দলেরই একটা মতামত। সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি উদ্দিগ্ন হওয়ার কিছু নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।