ট্রাইব্যুনালে তিন বছরের ছেলেকে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন নাদিমের স্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
গত বছরের ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ হওয়া নাদিম হোসেনের স্ত্রী সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালের কাঠগড়ায় উঠেন। মায়ের সঙ্গে কাঠগড়ায় উঠেন ছোট্ট আনাসও। পরে নাদিমের স্ত্রী সাক্ষ্যর জবানবন্দি দিতে শুরু করেন। এসময় স্বামী হত্যার বিচার চান তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ট্রাইব্যুনাল-১ এর বিচারক শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি।
জবানবন্দিতে তিনি বলেন, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। এ ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুলি ছোড়া পুলিশদের দায়ী করছি। আমার সন্তানরাও তাদের বাবার হত্যার বিচার চায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।