এখনও বহাল তবিয়তে বিদ্যুৎ খাতের মাফিয়া সিন্ডিকেট !
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেড় দশকে দেশে বিদ্যুৎ উৎপাদন টানা বাড়লেও তা গুটিকয়েক দেশি-বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এসব কোম্পানি এর বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এছাড়া ভারতের নিয়ন্ত্রণেও রয়েছে উৎপাদন সক্ষমতার একটি অংশ। উচ্চ ব্যয়ের এসব কেন্দ্রের কারণে দেড় দশকে বিদ্যুৎ উৎপাদন ব্যয় গড়ে তিন টাকা থেকে বেড়ে হয়েছে ১১ টাকা। এ সময় দেশি-বিদেশি কোম্পানিগুলো এক লাখ ৩৭ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ নিয়ে যায়।
যদিও ৫ আগস্ট হাসিনার পতনের পরও এদের নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বরং এসব কোম্পানি বহাল তবিয়তেই আছে। এমনকি এদের সঙ্গে সম্পাদিত বেশিরভাগ চুক্তি খতিয়ে দেখা হচ্ছে না। অথচ কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই গত মঙ্গলবার এসব কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের দাম তথা ট্যারিফ পর্যালোচনায় কমিটি করা হয়েছে। এতে বেসরকারি কেন্দ্রগুলো বাড়তি সুযোগ পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের বিদ্যুৎ খাতে বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ সামিট গ্রুপের হাতে। এ গ্রুপের অধীনে বর্তমানে ১৪টি ছোট-বড় বিদ্যুৎকেন্দ্র রয়েছে। দেড় দশকে গ্রুপটি ক্যাপাসিটি চার্জ আদায় করেছে ১৪ হাজার ৮৫৬ কোটি ৯০ লাখ টাকা। এর বাইরেও কেপিসিএলের ৩৫ শতাংশ শেয়ার রয়েছে সামিটের কাছে, যার জন্য পৃথক ক্যাপাসিটি চার্জ পেয়েছে কোম্পানিটি।
এদিকে হাসিনার পতনের প্রায় সাড়ে পাঁচ মাস পর বিদ্যুতের দাম (ট্যারিফ) পর্যালোচনায় কমিটি করল সরকার। এর আগে গত সেপ্টেম্বরে চুক্তি পর্যালোচনায় কমিটি করা হয়েছিল। ওই কমিটির মতামতের ভিত্তিতেই ট্যারিফ পর্যালোচনা কমিটি করা হয়েছে বলে জানা গেছে।
চুক্তি পর্যালোচনা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুতের দাম নির্ধারণে ট্যারিফ কাঠামোয় অনেকগুলো ব্যাপার আছে। এসব বিষয় নিয়ে দরকষাকষির বিষয় আছে। তাই তারা একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করেছেন। এছাড়া বিদেশি আইনি পরামর্শক নিয়োগেরও পরামর্শ দিয়েছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)