পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা জাম্বুরাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুরাম উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় গৌতম চন্দ্র রায় নামে আরেক শ্রমিক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর শ্রমিক ভাগ্য রায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয় সূত্র ও বাড়ির মালিক নবির হোসেনের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার দিন প্রধান মিস্ত্রি (হেড মিস্ত্রি) উত্তম রায়ের সঙ্গে বাবুরাম, গৌতম ও ভাগ্য নবির হোসেনের বাড়িতে জানালার কাজ করছিলেন। কাজ শেষে প্রধান মিস্ত্রির নির্দেশে তারা নবনির্মিত সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে কাঠের সেন্টারিং খুলতে যান।
প্রথমে বাবুরাম ট্যাংকে প্রবেশ করেই অসুস্থ বোধ করার কথা জানান। পরে গৌতম ও ভাগ্য ভেতরে ঢুকলে তারাও অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে থাকা নবির হোসেনের মা লাভলী বেগম শ্রমিকদের ডাকাডাকি শুনে এগিয়ে এসে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন। পরে তিনজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে বাবুরামের মৃত্যু হয়।
নিহতের চাচা বুদ্ধ চরণ দেবসিংহ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ঢাকনা দিয়ে বন্ধ থাকায় ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছিল। কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের সেখানে নামানো হয় এবং তারা অসুস্থ হওয়ার পর যথাসময়ে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা না করায় বাবুরামের মৃত্যু হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক নবির হোসেন। তিনি বলেন, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। প্রায় দেড় মাস আগে ওই মিস্ত্রিরাই সেপটিক ট্যাংকটি নির্মাণ করেছিলেন। জানালার কাজ শেষে প্রধান মিস্ত্রি উত্তম রায়ের নির্দেশেই শ্রমিকরা ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিং খুলছিলেন। তাঁর মা শ্রমিকদের অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন।
নবির হোসেন আরও দাবি করেন, তিনি বা তার পরিবারের কেউ শ্রমিকদের ট্যাংকের ভেতরে যেতে বাধ্য করেননি। ট্যাংকটি নতুন হওয়ায় ভেতরে বিষাক্ত গ্যাস থাকার বিষয়টিও তাদের জানা ছিল না। ঘটনার সময় রাব্বি হোসেনও সেখানে ছিলেন না বলে জানান তিনি।
মামলার প্রধান আসামি রাব্বি হোসেনও অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকায় ছিলেন। পরে খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখেন শ্রমিকদের ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। তার দাবি, প্রধান মিস্ত্রির কথায় শ্রমিকরা ট্যাংকে ঢুকে অসুস্থ হন; তাই এ ঘটনায় তার বা তার পরিবারের কারও কোনো দোষ নেই।
কাজে থাকা শ্রমিক ভাগ্য রায় জানান, সন্ধ্যার দিকে তিনি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় প্রধান মিস্ত্রি বাবুরাম ও গৌতমকে সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে বলেন। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে তিনি তাদের উদ্ধারে ভেতরে ঢুকলে নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে দেখতে পান। এর আগে তারা কেউ সেপটিক ট্যাংকের ভেতরের সেন্টারিংয়ের কাজ করেননি বলেও জানান তিনি।
মামলার বাদী বুদ্ধ চরণ দেবসিংহের দাবি, যথাসময়ে বাবুরামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে তার জীবন রক্ষা করা সম্ভব হতো। আসামিদের অবহেলার কারণেই তার ভাতিজার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাতিল হলো তিন মাসের ভ্যাট রিটার্ন সুবিধা, মন্ত্রিসভায় অনুমোদন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা তলব, মূল্য সহনীয় রাখতে পরিকল্পনা প্রণয়নের সুপারিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামালপুরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অনশনে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাবির ফাইন্যান্স বিভাগে বাড়তি ফি আদায়ের অভিযোগ, জানেন না ডিন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত নেতা নজরুলের কথিত দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো -পুলিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়- জানতে চেয়ে রুল
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতজুড়ে ‘অনুপ্রবেশকারী’ ধরার ফাঁদ, সীমান্তের গ্রামগুলো ‘উন্মুক্ত কারাগার’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’ -পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












