ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষাকে যেভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান
ইরানের হামলায় জর্ডানে তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা দেখিয়েছে, পেন্টাগন বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করলেও তেহরান কত দ্রুত যুদ্ধের কৌশল বদলাতে সক্ষম হয়েছে।
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
টানা পাঁচ দিন ইরান জর্ডানে থাকা তিনটি মার্কিন ঘাঁটিতে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঢেউ পাঠায়। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি করা এবং মার্কিন বাহিনীকে তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করতে বাধ্য করা।
ইরান এমন কিছু ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে, যেগুলো হঠাৎ দিক পরিবর্তন করতে পারে। এতে সেগুলোকে গুলি করে ধ্বংস করা আরও কঠিন হয়ে পড়ে।
প্রথম চার দিন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়। তবে ১৭ জুলাই একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটি মার্কিন ঘাঁটির অস্থায়ী আবাসিক স্থাপনায় আঘাত হানে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমরা প্রায় সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছি। একটি ঢুকে পড়েছিল।’
ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ১০০ জনের বেশি আহত হন। ওই সপ্তাহে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় বেশ কয়েকটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়। দুই মার্কিন অস্ত্র মজুত সম্পর্কে অবগত ব্যক্তির তথ্য অনুযায়ী, যুদ্ধের সময় পেন্টাগন ১ হাজার ৫০০টির বেশি প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এখন তাদের হাতে ১ হাজার ৭০০টিরও কম রয়েছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রেসিডেন্ট শেথ জি জোন্স বলেন, ‘একসঙ্গে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আসায় ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলছে।’
ইউক্রেনের যুদ্ধ থেকেও ইরানের এই কৌশলে প্রভাব পড়েছে। রাশিয়া ইউক্রেনে বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসঙ্গে ব্যবহার করেছে।
যুদ্ধের প্রথম পাঁচ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায়। এসব ঘাঁটির অনেকগুলোই ভূগর্ভে ছিল। যুক্তরাষ্ট্র তখন জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান কিছু ঘাঁটি পুনরুদ্ধার করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে সক্ষম হয়।
জোন্স বলেন, ‘তারা কার্যকরভাবে রাশিয়ার এই কৌশল কাজে লাগিয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়েছে।’
ইরান তাদের সামরিক সরঞ্জাম রক্ষায় ভূগর্ভস্থ ও গোপন স্থাপনা ব্যবহার করছে। দেশটির সেনা সদস্য ও শীর্ষ নেতারাও বিভিন্ন গোপন আশ্রয়স্থলে অবস্থান পরিবর্তন করেছেন বলে জানা গেছে।
এছাড়া ইরান তাদের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ের ৩০০ ফুটেরও বেশি গভীরে এই স্থাপনাটি রয়েছে বলে মনে করা হয়। এসব কারণে ইরানের সঙ্গে চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য আরও জটিল হয়ে উঠছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কৃষকের ১৩ বস্তা ধানের বীজ পাওয়া গেল জামায়াত নেতার মাদ্রাসায়
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাওয়ালি বাংলা সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ ধারণ করে: তথ্যমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে আবাসিক হোটেলে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কলাপাড়ায় ডাকাতি: ২৫ ভরি স্বর্ণালংকার লুট, স্ত্রীকে বাঁচতে যুবক গুলিবিদ্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ড্রাম্পের শরীরে দেখা দিচ্ছে ‘ভয়াবহ’ উপসর্গ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












