ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশে আসে মরদেহ। এরপর বিকেলে তিনটি কফিন যখন গ্রামের বাড়িতে এসে পৌঁছায়, তখন শোকের ছায়া নেমে আসে পুরো হৃদয়নগর গ্রামে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এমন মর্মান্তিক দৃশ্য আগে কখনও দেখেননি এলাকাবাসী। একই পরিবারের তিনজনের মরদেহ একসঙ্গে দাফনের প্রস্তুতি নিতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন সবাই।
স্থানীয়রা জানান, গত বছর বৃদ্ধ বাবা-মায়ের জন্য পারিবারিক কবরস্থানে মাটি ফেলেছিলেন বাবুল। তখন কেউ কল্পনাও করেনি, এক বছরের ব্যবধানে সেই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হতে হবে তাকে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, যে বাবা-মায়ের জন্য তিনি কবর প্রস্তুত করেছিলেন, আজ সেই বাবা-মাকেই ছেলের দাফন দেখতে হচ্ছে।
শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় শিশু নিকেতন স্কুল মাঠে তিনজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ জড়ো হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তিনটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।
ইউনুস নামের বাবুলের এক আত্মীয় বলেন, বিদেশে গিয়েছিলেন পরিবারের ভবিষ্যৎ গড়তে। কিন্তু শেষ পর্যন্ত তিনটি কফিন হয়ে ফিরলেন। এমন দৃশ্য আমরা কোনও দিন দেখিনি। পুরো পরিবারটা শেষ হয়ে গেল।
আরেক স্বজন তানিম বলেন, একসঙ্গে তিনটি কবর খোঁড়া হয়েছে। গ্রামের মানুষজন কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না। আমরা শুধু বিচার চাই।
এ দিকে এতো বড় একটি হত্যাকাণ্ডের পরও প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে হতাশা বাড়ছে।
আজাদ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ইতালীয় পুলিশ সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা যায়নি। আমরা চাই দ্রুত তাকে আটক করে বিচারের মুখোমুখি করা হোক।
স্বজনরা জানান, এই হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া একমাত্র সন্তান অয়ন গুরুতর আহত অবস্থায় মা-বাবা ও বোনের মরদেহ নিয়ে দেশে ফিরেছে। পরিবারের সদস্যদের হারানোর শোক এবং নিজের শারীরিক অবস্থার কারণে সে এখনও স্বাভাবিক হতে পারেনি।
শোকাহত স্বজন ও এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের ভাষায়, তিনটি প্রাণ ঝরে গেছে, কিন্তু বিচার যেন হারিয়ে না যায়।
উল্লেখ্য, গত জুন মাসের ২৬ তারিখে ইতালির রোমে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রবাসী কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যা আরিশা নিহত হন। ঘটনার পর ইতালীয় পুলিশ প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনের ছবি প্রকাশ করে তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তিনি পলাতক রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












