মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনীর মেজর, পুলিশ সুপার (এসপি) ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল চৌধুরী (৪০)। তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, নিয়োগসংক্রান্ত কাগজপত্র, পোশাক ও ওয়াকিটকিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উত্তরা এলাকার ভূইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে-সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় অভিযান চালায় ডিবি রমনা বিভাগের একটি দল। সেখান থেকে নুরুল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় নুরুল চৌধুরীর কাছ থেকে দুটি ওয়াকিটকি ও দুটি চার্জার, একটি ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর পরিচয়যুক্ত একটি ভুয়া পরিচয়পত্র এবং র্যাবের কর্নেল পদমর্যাদার ডেপুটি ডিরেক্টর পরিচয়যুক্ত একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, সেনাবাহিনীর বিভিন্ন ধরনের ১০টি পোশাক, চিকিৎসাসংক্রান্ত বই, বিভিন্ন ফরম ও প্যাড, সেনাবাহিনীর মেজর ও পুলিশ সুপার পরিচয়যুক্ত পোশাক পরা ব্যক্তিদের পাসপোর্ট সাইজের ছবি, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির আবেদন ফরম উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, নুরুল চৌধুরী সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এ ধরনের প্রতারণা করে আসছিলো। সে বিভিন্ন সময় নিজেকে ‘মেজর আল মামুন’, ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় দিয়ে সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চি পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতো।
পুলিশের ভাষ্য, চাকরিপ্রত্যাশী বেকার যুবক, রিকশাচালক, শ্রমিক ও দিনমজুরসহ নি¤œআয়ের মানুষ ছিল এই চক্রের অন্যতম লক্ষ্য। বিশ^াসযোগ্যতা তৈরির জন্য তারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরিচয়পত্র, সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন বাহিনীর পোশাক পরা ছবি ব্যবহার করত।
এ ছাড়া কখনো এসবি ও ডিবির সদস্য এবং কখনো ‘পুলিশ সুপার তারিকুর রহমান’ পরিচয় ব্যবহার করেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রেফতার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বুরকিনা ফাসোতে ‘নারী প্রদর্শনী’ বন্ধ করে চালু বিজ্ঞান প্রতিযোগিতা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৪ জনেরই মৃত্যু
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার’
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ -রাশেদ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক -অর্থমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদ্য উৎপাদনে পরিমাণের চেয়ে গুণগত মান নিশ্চিত করতে হবে -কৃষিমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোগ্যতা অন্য বিষয়ে, তবু ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুয়াশা আর শিশিরে শরতের ভোরে ধান গাছের পাতায় জমে আছে শিশিরবিন্দু। রাজশাহীর পাবা উপজেলার পারিলা ইউনিয়নের একটি এলাকার দৃশ্য এটি।
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












