সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
বাংলাদেশের একমাত্র বেসরকারি এলএনজি আমদানিকারক প্রতিষ্ঠান সামিট গ্রুপের সামিট এলএনজি টার্মিনাল থেকে আবারও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাতীয় গ্রিডে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হয়।
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সরবরাহ শুরু হওয়ায় শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রসহ অন্যান্য খাতের গ্রাহকদের গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এটি দেশের চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানোর পাশাপাশি সামগ্রিক জ্বালানি ব্যবস্থার ওপর থেকে অতিরিক্ত চাপ কমাতে বড় ভূমিকা রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টার্মিনাল এবং জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতা ও সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়ে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহে সামিট প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের শিল্প খাতের প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্যাসের বিদ্যমান ঘাটতি কমিয়ে আনতে সরকারি সংস্থা পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে সামিট ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্টের রায়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদপুরে বিশেষ অভিযান, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)