গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গ্যাস-কয়লার সরবরাহে টান, এলএনজি টার্মিনালে জটিলতা এবং বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় একযোগে চাপে পড়েছে দেশের বিদ্যুৎ উৎপাদন। তীব্র গরমে যখন বিদ্যুতের চাহিদা বেড়ে ১৮-১৯ হাজার মেগাওয়াটে উঠেছে, তখন জ্বালানি সংকটে সক্ষমতার বড় অংশ কাজে লাগানো যাচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে তৈরি হচ্ছে ভয়াবহ ঘাটতি; কয়েক দিন ধরে সর্বোচ্চ লোডশেডিং ছাড়িয়ে যাচ্ছে ৩ হাজার মেগাওয়াট।
বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে গ্যাস সরবরাহ কমে যাওয়ায়। মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে নতুন কার্গো খালাস করা যাচ্ছে না। ফলে সেখান থেকে গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় ২০ কোটি ঘনফুটে।
এক্সিলারেট এনার্জির টার্মিনালও চলছে আংশিক সক্ষমতায়। বয়লার-সংক্রান্ত সমস্যার কারণে টার্মিনালটি প্রায় ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। বর্তমানে সেখান থেকে দৈনিক প্রায় ২০ থেকে ২২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। স্বাভাবিক সময়ে এই টার্মিনালের সক্ষমতা ৫৫ থেকে ৬০ কোটি ঘনফুট।
দুটি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ এখন প্রায় ৪১ কোটি ঘনফুট। আগামী ১৫ আগস্ট নতুন কার্গো যুক্ত না হওয়া পর্যন্ত সামিটের টার্মিনাল থেকে সরবরাহ বাড়ার সম্ভাবনা কম।
বিদ্যুৎ উৎপাদনে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ২২০ কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে দেওয়া হয় ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট। এলএনজি সংকটে তা ৭০ কোটি ঘনফুটের নিচে নেমেছিল। গতকাল তা বাড়িয়ে প্রায় ৮০ কোটি ঘনফুট করা হয়েছে।
শুধু গ্যাস নয়, কয়লা সরবরাহেও সমস্যা তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘœ ঘটেছে। ফলে বড় কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না।
পটুয়াখালীর নোরিংকো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রেও উৎপাদনে চাপ রয়েছে। একই সময়ে জাতীয় গ্রিডের কারিগরি ও সরবরাহ সমস্যার কারণে ভারতের আদানি পাওয়ার থেকেও বিদ্যুৎ আমদানি মঙ্গলবার মধ্যরাত থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে গ্যাস, কয়লা, তেল ও আমদানি সব উৎসেই কোনো না কোনো বাধা তৈরি হয়েছে। এর বিপরীতে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেছেন, গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানি করতে হবে। কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত সৌরবিদ্যুতের সক্ষমতা বাড়াতে হবে। আন্তর্জাতিক কোম্পানিকে যুক্ত করে গ্যাস অনুসন্ধানেও জোর দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












