এখনও খোঁজ মেলেনি গুম হওয়া ১৫৮ ব্যক্তির
পলাতক হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই ভারতের কারাগারে বন্দি আছেন। সম্প্রতি, দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন, তবে এখনও ১৫৮ জনের খোঁজ মেলেনি।
সংস্থা 'অধিকার'-এর তথ্য অনুযায়ী, গত ১৬ বছরে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও অন্তত ১৫৮ জনের খোঁজ মেলেনি। তাদের মধ্যে অনেকেই ভারতের কারাগারে বন্দি আছেন।
নূর খান এ বিষয়ে বলেন, বাংলাদেশের গুমের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা 'র'-এর সংশ্লিষ্টতার অভিযোগ অমূলক নয়। তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং দুই দেশের মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে কার্যক্রম চালিয়েছে।
সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে, এটি একটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আইনের দৃষ্টিতে অপরাধ।
গুম কমিশনের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের অনেকেই এখনও ভারতের কারাগারে বন্দি আছেন। তাদের উদ্ধারে অন্তর্র্বতী সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।