বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে ঢাকা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকা সবার শীর্ষে অবস্থান করছে। শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। গতকালও শীর্ষে ছিল রাজধানী ঢাকা শহর।
অন্যদিকে, এই মুহূর্তে দূষিত বায়ুর শহর হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, এ শহরের স্কোর ছিল ১৭৮। তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপিলা, শহরটির স্কোর ১৭৮। চতুর্থ অবস্থানে রয়েছে পোল্যান্ডের কের্যাকাউ, এ শহরের স্কোর ছিল ১৭০ এবং পঞ্চম অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার স্কপিয়ে, এ শহরের স্কোর ১৬৫।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।