কসবায় ভুয়া পিবিআই পুলিশ আটক, থানায় সোপর্দ
আমানবাড়িয়ার কসবায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্য পরিচয় দিয়ে প্রতারণাকালে শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
, ০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আটক শরীফ উদ্দিন রেজভী উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। আটকের পর পুলিশ সেজে মামলার বাদী ও বিবাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কথা পুলিশের নিকট স্বীকার করেছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার নথি ও সংগৃহীত কপি দেখিয়ে নিজেকে পিবিআই সদস্য পরিচয়ে মামলার পক্ষে রিপোর্ট দেয়ার প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে আসছিলেন। রোববার বিকেলে নেভি ব্লু প্যান্ট ও বুট পরে শ্যামবাড়ী গ্রামে এক মামলার কপি নিয়ে একজনের ঠিকানা খুঁজতে থাকেন তিনি। এ সময় তার কথাবার্তা ও আচরণ অসংলগ্ন মনে হলে নয়ন নাজির নামের এক আইনজীবী ও স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়ে তিনি নিজেকে আদালতের আইনজীবীর মুহুরি দাবি করেন এবং একটি জাল আইডি কার্ড দেখান।
পরে উপস্থিত জনতার জেরার মুখে শরীফ স্বীকার করেন, তিনি কৌশলে বিভিন্ন মামলার ছবির প্রিন্ট কপি দেখিয়ে মামলা জিতিয়ে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিতেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শরীফকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার দায়ে মেরিন সেনা আটক, মার্কিন রাষ্ট্রদূতকে তলব জাপানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভূমি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন ভুয়া প্রার্থী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরে সড়ক, নৌ ও রেলপথে ঝরল ৪৫৮ প্রাণ, প্রতিদিন ১৫ মৃত্যু
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)