এক বছরে মানবিক অধিকার ও ন্যায়বিচার পাইনি -হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছে, এক বছরে আমরা না পেয়েছি মানবিক অধিকার, না ন্যায়বিচার।
গতকাল রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে সে এসব কথা বলে।
আবদুল হান্নান মাসউদ বলেছে, আমরা কথা দিয়েছিলাম এই রাষ্ট্রে কোনও চাঁদাবাজি থাকবে না। এখানে কোনও বৈষম্যের স্থান হবে না, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অথচ হত্যা ও ধর্ষণ বেড়েছে।
সে বলেছে, আমি ক্ষমা চাচ্ছি, সে সব সেনা অফিসারের কাছে, যারা পিলখানায় হত্যার শিকার হয়েছিলেন। ক্ষমা চাচ্ছি ফেলানীর কাছে, যে সীমান্তের কাঁটাতারে জীবন দিয়েছেন। এছাড়াও ইলিয়াস আলী ও আমান আযমীসহ যারা গুম-খুনের শিকার হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ এক বছরেও তাদের প্রতি সরকার অন্যায় বিচারের উদ্যোগ নিতে পারেনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।