দেশজুড়ে আইনশৃঙ্খলার চরম অবনতি:
ইউপি সদস্যকে অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
নাঙ্গলকোটে সাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে (৫৫) বাড়ির সামনে থেকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার উপজেলার চাঁন্দাইশ গ্রামে সড়কের পাশ থেকে তার হাত ও পায়ে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামের যুবলীগ নেতা শেখ ফরিদ, সালেহ আহমদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বারদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে আসছে। এ ব্যাপারে আদালতে দুই পক্ষের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। আলাউদ্দিন মেম্বার তার চাচাতো ভাই একই গ্রামের আবুল বাশারের জানাজার নামাজ শেষ করে বেলা সাড়ে ১২টায় বাড়ির সামনে পৌঁছালে একদল মুখোশধারী সিএনজিচালিত অটোরিকশায় তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়।
বাড়ি থেকে মোবাইল ফোনে অপহরণের সংবাদ পেয়ে আলাউদ্দিনের ভাগনে তারেক ও ডা. আনোয়ার মুখোশধারীদের পিছু নেন। উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে দেখতে পান তারা। এ সময় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিন মেম্বারের স্বজন ডা. আনোয়ার ও তারেক জানান, তার সঙ্গে স্থানীয় ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ, শহীদদের দীর্ঘদিনের দ্বন্দ্ব। তারাসহ মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে সিএনজি অটোরিকশায় অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)