এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে মাদক
নিজস্ব প্রতিবেদক:
আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে টালমাটাল অবস্থা বিরাজমান থাকার সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা। আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বের হয়ে লিপ্ত হচ্ছে সেই আগের পেশায়।
একাধিক সূত্র বলছে, কুমিল্লা, চুয়াডাঙ্গা, যশোর এবং রাজশাহী এলাকায় মাদক ও চোরাচালানের চিহ্নিত পয়েন্টগুলো আগের মতোই সক্রিয়। হেরোইন পাচারের জন্য রাজশাহীর গোদাগাড়ী রুট মাদক কারবারিদের কাছে খুবই পছন্দের হলেও বর্তমানে সেখানে অতিমাত্রায় কড়াকড়ির কারণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং চরবাকডাঙ্গা পয়েন্ট ব্যবহার করছে তারা। আগের মতোই ফেনসিডিল আসছে রাজশাহীর চারঘাট, ইউসুফপুর, টাঙ্গন এবং মেট্রোপলিটন এলাকার পয়েন্ট কাশিয়াডাঙ্গায়। পার্শ্ববর্তী দেশ থেকে ফেনসিডিল আসছে দিনাজপুরের ঘোড়াঘাট এবং স্থলবন্দর হিলিসংলগ্ন এলাকার অন্তত চারটি পয়েন্ট দিয়ে। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে মাঝে মাঝেই ঢুকছে ইয়াবা। জয়পুরহাট দিয়ে আসছে পেথিডিন অ্যাম্পুল।
মাদক কারবার সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করে বলেছে, গত ছয় মাসে যে পরিমাণ মাদক দেশে প্রবেশ করেছে তাতে আগামী এক বছর নতুন কোনো চালান দেশে প্রবেশ না করলেও মাদক সেবনকারীরা সংকটে পড়বে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।