সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব -আদিলুর রহমান
সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ¦ান জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
গতকাল জুমুয়াবার সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক দেশ উল্লেখ করে তিনি বলেন, 'সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে। জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু দূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।'
সবার সহযোগিতা কামনা করে আদিলুর বলেন, 'আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে, সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব।'
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।