এক ঘণ্টার বাজারে বিক্রি হয় ৩০ লাখ টাকার দুধ
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
শেরপুর উপজেলার মামুরশাহী গ্রাম। প্রতিদিন ছোট ছোট খামারিরা সেখানে যান তাদের গাভীর দুধ নিয়ে। কোনো ঝামেলা ছাড়াই মাত্র ৬০ মিনিটেই শেষ হয়ে যায় এই দুধের বাজার।
শতাব্দী প্রাচীন দইয়ের ঐতিহ্যের সঙ্গে খাঁটি দুধের ঘনিষ্ঠ সম্পর্ক। এলাকার দই প্রস্তুতকারকরা স্থানীয় বাজার থেকেই তাদের প্রয়োজনীয় দুধ সংগ্রহ করেন। আগে সকাল বাজার ও বারোদুয়ারী এলাকায় দুধ কেনাবেচা হতো। কিন্তু লকডাউনের সময় স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাজারটি স্থান পায় শেরপুর পৌরসভার শিশু পার্কে।
সরেজমিনে দেখা যায়, বাজারটি মূলত শেরপুর, ধুনট, তাড়াশ, রায়গঞ্জ, শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার প্রায় ২০০ থেকে ৩০০ গ্রামের কৃষক ও খামারিদের জন্য একটি নির্ভরযোগ্য বিক্রয় কেন্দ্র। প্রতিদিন গড়ে দুই শতাধিক খামারি সেখানে গিয়ে তাদের গরুর দুধ বিক্রি করেন। এক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ থেকে ৩৫ হাজার লিটার দুধ বিক্রি হয়ে যায়। এই সময়ের মধ্যে ১৮ থেকে ৩০ লাখ টাকার কেনাবেচা হয়।
বিক্রেতা ধরমোকাম গ্রামের আবু হোরায়রা বলেন, আমি প্রতিদিন ১৫০ থেকে ২০০ লিটার দুধ নিয়ে আসি। দই মিষ্টির ব্যবসায়ীরাই প্রধানত এখানকার ক্রেতা। আমার পরিবার এই দুধ বিক্রির মুনাফার ওপর নির্ভরশীল।
আরেক দই ব্যবসায়ী মাজেদুল ইসলাম চুন্নু বলেন, শেরপুরের মাটি, পানি, আবহাওয়া ও খাঁটি দুধের কারণেই দই মিষ্টি সুস্বাদু হয়। এই বাজারের সব দুধই ভালো। আমরা অনেক সময় সেগুলো ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করে থাকি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)