ইসির ৪২ কোটি টাকার যন্ত্র এখন ভাঙারি
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাতের ভোটের কারিগরখ্যাত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার আমলে ৪২ কোটি টাকায় একটি বিশেষ যন্ত্র বা পাসওয়ার্ড মেশিন কেনা হয়েছিল, যা কোনো কাজে আসেনি। অযতœ-অবহেলায় এখন সেটি ভাঙারিতে পরিণত হচ্ছে।
ভোটগ্রহণের কাজে ব্যবহারের জন্য কেনা যন্ত্রটির নাম কার্ড পাসওয়ার্ড বা স্মার্টকার্ড প্রি-পারসোনালাইজেশন অ্যান্ড পারসোনালাইজেশন সিস্টেম অ্যান্ড মেশিন। সরাসরি ক্রয় পদ্ধতিতে সেটি কেনে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)।
নির্বাচন কমিশনের (ইসি) অর্থ বরাদ্দ ছাড়া এ যন্ত্র কেনার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। বর্তমান কমিশনের কর্মকর্তারা এ সম্পর্কে অন্ধকারে। তারা স্বীকার করেছেন- অস্বচ্ছ প্রক্রিয়ায় কেনা মেশিনটি ইসির জন্য এখন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করেছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন। এর আগে মেয়াদ না বাড়ানো এ প্রকল্পের জিনিসপত্র থেকে সব যন্ত্রাংশ বুঝে নেওয়া হয়। পাশাপাশি সাড়ে ৪২ কোটি টাকার মেশিনটি বিএমটিএফ থেকে বুঝে নেয় ইসি। কিন্তু এসব জিনিসপত্রের পেছনে মাসে মাসে বড় অঙ্কের টাকা গচ্ছা দিচ্ছে সাংবিধানিক সংস্থাটি।
সারা দেশে গুদাম ভাড়া নিয়ে মেশিনগুলো সংরক্ষণের পেছনে এ অর্থ ব্যয় পাশাপাশি ইভিএমে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেনা দুর্লভ এই মেশিনের অবস্থাও শোচনীয়। অরক্ষিত ও অযতেœ আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেসমেন্টে ফেলে রাখা হয়েছে। এর যন্ত্রাংশে মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে এখন পরিত্যক্ত ঘোষণার অপেক্ষায় আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)