‘একটি শক্তি বিদেশি গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে’
কক্সবাজার সংবাদদাতা:
একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গত জুমুয়াবার কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ভারতের পক্ষের শক্তি ছিল, তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষে থাকা শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা দেশের মালিকানা পুনরুদ্ধার করেছি এবং গণতন্ত্রকে বন্দিত্ব থেকে মুক্ত করেছি। এখন সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে, যাতে সবাই মনে করে এই রাষ্ট্রের মালিক তারা। সেজন্য আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের প্রত্যেককে স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।