দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল -ফখরুল
ঠাকুরগাঁও সংবাদদাতা:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাচ্ছে- তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতার পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। তখন লুট করা হয়েছিল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি একথা বলেন।
তিনি বলেন, ৭১ সাল মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল মনে আছে? কেন যেতে হয়েছিল?- কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম এবং দেশটা স্বাধীন করেছি। এই স্বাধীনটা আমরা করেছি অন্য কেউ করে দিয়ে যায়নি। আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যায়নি, কোথাও যাবোও না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের সুযোগ এসেছে এবার যেন সঠিক সিদ্ধান্ত নেই। ধানের শীষে ভোট দেই। ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি- তাদের হাতকে শক্তিশালী করুন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।