‘একটি দল মামলা বাণিজ্য করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে’
মৌলভীবাজার সংবাদদাতা:
একটি রাজনৈতিক দল সারা দেশে মামলা দিয়ে বাণিজ্য করেছে এবং এখন ভোটের সময় সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাবেশে সে এ মন্তব্য করেছে।
নাহিদ বলেছে, তারা একসময় ৩১ দফা সংস্কারের কথা বলেছিল, কিন্তু নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে। এখন তারা আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এসব মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভ্রান্ত হবেন না।
সে আরও বলেছে, আমরা চাই না কোনো আসন নষ্ট হোক, কোনো আসন চাঁদাবাজ বা সন্ত্রাসীদের হাতে যাক, কিংবা যারা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় তাদের হাতে যাক। আমাদের ভেদাভেদের কারণে যেন এমন কিছু না হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।