একই স্থানে বারবার ভূমিকম্পের কারণ জানা গেল
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোর ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর।
গত ২১ নভেম্বরের ভয়াবহ ভূমিকম্পের পর এটি সপ্তম ভূমিকম্প হিসেবে নথিভুক্ত হলো। এর মধ্যে প্রায় ৬টির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এলাকায়।
তবে একটি প্রশ্ন কিন্তু রয়েই যায়, একই স্থান থেকে বারবার ভূমিকম্পের কারণ কী।
একই স্থান থেকে বারবার ভূমিকম্পের কারণের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ভায়বহ ভূমিকম্পের একই স্থান থেকে বারবার উৎপত্তি হওয়াকে আফটারশক হিসেবে বিবেচনা করা হয়। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমে বলেন, দেশে একটি বড় ভূমিকম্প হওয়ার পর ছোট ছোট মৃদু অনেক ভূমিকম্প হয়েছে, এগুলো আমরা এখন পর্যন্ত আফটারশক হিসেবে দেখতে পেয়েছি।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।