রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে লাভজনক মিশ্র ফল চাষ
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজশাহী সংবাদাদতা:
রাজশাহী অঞ্চলে মিশ্র ফল চাষ এখন জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠেছে। একই জমিতে ফল ও অন্যান্য ফসল বা সবজি একসঙ্গে চাষ করা হচ্ছে। এতে আয় বৃদ্ধি পাচ্ছে এবং জমির গুণগত মানও ভালো থাকছে।
এ পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির আম, মাল্টা ও লেবু, এমনকি ড্রাগন ফলের মতো নতুন ফসলও চাষ করা হচ্ছে। অধিক উৎপাদনশীলতা ও সম্পদ ব্যবহারের দক্ষতার জন্য আধুনিক পদ্ধতিতে সেচ, ছাঁটাই-ব্যবস্থাপনাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
একই জায়গা থেকে আয় বাড়ানোর লক্ষ্যে চাষিরা একই জমিতে একাধিক ফলগাছের সঙ্গে নানা ফসল রোপণ করছেন।
ফল-সবজি মিশ্র চাষ স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছে এবং বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনেক কৃষক এ আধুনিক পদ্ধতি গ্রহণ করেছেন কারণ এতে কম সময়ে একই জমি থেকে অতিরিক্ত আয় হচ্ছে, যা কৃষক,ব্যবসায়ী ও ভোক্তা সবার জন্যই লাভজনক।
আম, মাল্টা ও ড্রাগনের সঙ্গে পেয়ারা, লেবু, শসা, বেগুন, পেঁপে, মুলা, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, মরিচ, পটল, কদু ও করলা ইত্যাদি মিশ্র ফসল হিসেবে চাষ হচ্ছে।
চারঘাট উপজেলার বাসিন্দা জামাল হোসেন জানান, অনেক কৃষক আমের সঙ্গে ধানসহ বিভিন্ন শস্য মিশ্র ফসল হিসেবে চাষে আগ্রহী হচ্ছেন কারণ এতে অতিরিক্ত আয় হয়।
তিনি বলেন, মিশ্র ফসল পদ্ধতি মোট উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাটির উর্বরতা ও স্বাস্থ্যের উন্নতি করে এবং আমের ফলন বা গুণগত মানের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না।
এটি নিবিড় ফসল উৎপাদনের ফলে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে-যা গ্রামীণ অর্থনীতিকে আরো সক্রিয় করছে।
জামাল আরও জানান, তারা আমের সঙ্গে ধান, পেঁয়াজ, রসুন, বেগুন, সরিষা, হলুদ ও পেঁপে চাষ করছেন। ভালো ফলনের জন্য কৃষকরা নতুন পদ্ধতিতে নতুন আমবাগানও করছে।
জামাল হোসেন জানান, আমার আট বিঘার আমবাগানে মৌসুমি ফসলের মিশ্র ফসল চাষ করছি। এতে আমি বাড়তি আয় পাচ্ছি।
পবা উপজেলার হুজরিপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা প্রকৌশলী সরওয়ার জাহান ২০২০ সালে নয় বিঘা জমিতে মাল্টার বাগান করেছেন। এ মৌসুমে তিনি একই জমিতে ফুলকপি, বাঁধাকপি ও কাঁচা মরিচ চাষ করেছেন। তিনি ইতোমধ্যে মরিচ বিক্রি করে প্রায় ৪৫ হাজার টাকা এবং মাল্টা বিক্রি করে প্রায় ৬০ হাজার টাকা আয় করেছেন।
তিনি জানান, ফুলকপি ও বাঁধাকপিও ভালো দামে বিক্রি হচ্ছে। ফসল কাটার পর তিনি কুমড়া ও শসার চারা রোপণের পরিকল্পনা করেছেন।
একই উপজেলার পুঠিয়াপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক মোফাক্কার হোসেন তার তিন বিঘার ড্রাগন ফলের বাগানে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। তিনি বলেন, ড্রাগন ও সবজি চাষে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন এবং এতে তার জীবনে অর্থনৈতিক মুক্তি এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)