উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও ৩ জন
নতুন করে আরও তিনজন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদা (রোববার) সন্ধ্যায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হয়।
তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
নতুন করে শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
শেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।
মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র নির্মাতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।